ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে নবাগত ইউএনও সাথে ধামইরহাট প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

author
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ১০:৫১
ad003
নওগাঁর ধামইরহাটে নবাগত ইউএনও সাথে ধামইরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সৌজন্যে সাক্ষাৎ ও, শুভেচ্ছা বিনিময় হয়েছে। 

২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ৫টায়  নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্যে সাক্ষাতে ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সদস্য বৃন্দ অংশ গ্রহণ করে। 

এ সময় তারা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন মহোদয়কে ফুলের শুভেচ্ছা  ও অভিনন্দন জানান। এবং ধামইরহাট উপজেলার সার্বিক উন্নয়নের  সাফল্য কামনা করেন। 

সৌজন্যে সাক্ষাৎ এর সময় উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বস্তু নিষ্ঠ সংবাদ  পরিবেশ বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল আজিজ,দৈনিক যায়যায়দিন  পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম, মোস্তফা কামাল জিন্না সহ প্রেসক্লাবের অন্যান সদস্য বৃন্দ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT