ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে কেন্দ্রীয় কৃষকদল নেতার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

author
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ দুপুর ২:০১
ad003
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে  পর্যায়ক্রমে ৮ লাখ বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।  

কৃষকদলের পটুয়াখালী জেলা শাখার সভাপতি  মোঃ মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ইভান, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন তারা ও সাধারন সম্পাদক সোহেল আকন প্রমুখ।। এ সময় এলাকাবাসীর মাঝে  এক হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT