কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা গোবিন্দপুর বাজারে এডভোকেট আব্দুল আউয়াল ল'চেম্বার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ) বাদ মাগরিব গোবিন্দপুর বাজারে হোসেনপুর-নান্দাইল সড়কে দুলাল মার্কেটে এডভোকেট আব্দুল আউয়াল ল'চেম্বার উদ্বোধন করা হয়। গ্রামীণ জনগনকে আইনী সহায়তা প্রদানের লক্ষে এ চেম্বার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন,হাফেজ মাওলানা মো. আনোয়ার শাহ হোসেনপুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক এবিএম সিদ্দিক (চঞ্চল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত ২১ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মানিক মিয়া।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোবিন্দপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ্ব আকবর হোসেন ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ দুলাল মিয়া, বিএনপি নেতা মোঃ কাঞ্চন মিয়া, সেনা সদস্য মোঃ শফিকুল ইসলাম (নিনাদ) মোঃ ফজলুল হক, মোঃ আক্কাস আলী, মোঃ আব্দুল জলিল, মোঃ মতি মিয়া প্রমুখ।
আইন পেশার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়।