ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ ভোর ৪:১৮
ad003
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে তারা শুভেচ্ছা বিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

টিএসির ৫০ বছর পূর্তি এবং ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন খলিলুর রহমান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT