বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জুট কর্পোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মামুন হাসান।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পৌঁছে দোয়া ও মোনাজাত করেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুদীর্ঘসময় স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার রাখার কারনে বিগত আওয়ামী সরকার কর্তৃক চার শতাধিক মামলার আসামি হওয়ার কারণে অবর্ণনীয় নির্যাতনের শিকার হোন। ফলে রাজপথের ত্যাগীদের মূল্যায়নের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মামুন হাসান সহ ত্যাগী ও পরীক্ষিত ১২জন বিএনপি নেতাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
যাহা গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।