ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরাম সীমান্তে সাত ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

author
‎ ‎পরশুরাম (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৫
ad003
ফেনীর পরশুরামে পশ্চিম সাহেবনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
‎
আজ ‎শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর- দূর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে রাত আড়াইটার দিকে ভারতের রাজনগর সংলগ্ন এমএলর বাগানে ও বিজিবির শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫ নম্বর সংলগ্ন ৭ জন ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন। রাজনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে ভারতীয় নাগরিককদের বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা এতে কড়া প্রতিবাদ ও শক্ত বাধা সৃষ্টি করেন। পরবর্তীতে বিজিবির কঠোর ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইন চেষ্টা স্থগিত করতে বাধ্য হয়ে ভারতীয় নাগরিকদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়। 
‎
‎বিজিবি জানায়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ৬ জন নারী ও একজন ছেলে শিশু রয়েছে।
‎
‎বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান ​ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।  ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT