খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬), সদর কোম্পানি।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. মামুন (২২), পিতা- শহিদুল ইসলাম, সাং- ফুলবাড়ী গেট এবং মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫), পিতা- সেলিম পাটোয়ারী, সাং- পশ্চিম সেনপাড়া, উভয় থানা- দৌলতপুর, জেলা- খুলনাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।