ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা যুবসমাজের প্রান শক্তিঃ সৈয়দ এমরান সালেহ প্রিন্স

author
ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ দুপুর ২:০৪
ad003
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কয়রহাটি গ্রামে কয়রহাটি যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী কাদামাটিতে ট্রলি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক ট্রলি অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজন দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গ্রামীণ খেলাধুলা ও লোকজ সংস্কৃতি আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। 

বাংলার কৃষকের জীবন কাদামাটি, ঘাম ও কঠোর পরিশ্রমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কাদামাটিকেই আজ উৎসবের রূপ দিয়ে  যে প্রতিযোগিতার আয়োজন  করা হয়েছে, তা আমাদের গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি চমৎকার উদ্যোগ।
খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, সাহস, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, জুয়া,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। খেলায় শক্তি, খেলায় বল; মাদক ছেড়ে খেলায় চল" শ্লোগান ধরন করে গ্রামীন জনপদকে খেলা ধুলায় মুখরিত করতে হবে। সুস্থ বিনোদন ও ক্রীড়া কার্যক্রম তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই খেলাধুলাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের আয়োজন গ্রামীণ সমাজে সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং নতুন প্রজন্মকে আমাদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।"

তিনি এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য কয়রহাটি যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা মোতালেব হোসেন এবং মাজহারুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে এমরান সালেহ প্রিন্স বিজয়ীদের হাতে মটর সাইকেল, ফ্রিজ, এল ই ডি, মোবাইল ফোন সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT