ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদলের

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ দুপুর ৩:৪৫
ad003
চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক যুবদল নেতা ইউসুফ আলীকে হত্যা এবং হাফিজুল বাবুর উপর গুলিবর্ষণে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

শনিবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক প্রতিবাদ পত্রে এ দাবি জানানো হয়।
 
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের সামনে স্থানীয় চিহ্নিত একদল সন্ত্রাসী কাকরাইল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল বাবু ও থানা যুবদল নেতা ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি, চিহ্নিত সন্ত্রাসী চক্রের এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সহযোদ্ধা ইউসুফ আলীর রক্তের শপথ করে এ হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT