ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পুলিশ সুপার কাপ ফুটবল-২০২৬: খেলা উপভোগ ও পুরস্কার বিতরণে খুলনা রেঞ্জের ডিআইজি

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ বিকেল ৪:১২
ad003
মাগুরায় অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ সম্প্রতি ফুটবল-২০২৬-এর জেলা পুলিশ মাগুরা বনাম শত্রুজিৎপুর ইউনিয়নের মধ্যকার ম্যাচ মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খুলনা রেঞ্জের দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

তিনি খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় নিয়মিত পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং জোরদারে ভূমিকা রাখছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ছে। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কারণে খুলনা রেঞ্জে পুলিশি কার্যক্রমে নতুন গতি এসেছে বলে অভিমত জানিয়েছেন ৷
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT