ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচকদের এক হাত নিলেন নেইমার

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ ভোর ৪:৫২
ad003
সান্তোসের ম্যাচ চলাকালে গ্যালারিতে না থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সংবাদমাধ্যম ও সমর্থকদের তোপের মুখে পড়েন ব্রাজিলীয় তারকা। তবে মাঠে ফিরেই যেন সব সমালোচনার কড়া জবাব দিলেন তিনি; জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেন এই ফরোয়ার্ড।

শনিবার(২৫ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সেরি ‘আ’-এর ম্যাচে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সান্তোস। দলের এমন কঠিন সময়ে একাদশে ফিরে শুরু থেকেই আলো ছড়ান ৩৪ বছর বয়সী নেইমার। ডি-বক্সের ভেতর সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দুর্দান্ত এক শটে প্রথম গোলটি করেন তিনি।

গোলের পরই দেখা যায় তার বহুল আলোচিত সেই উদ্‌যাপন। হাতে পোকার কার্ড খেলার ভঙ্গি করে সমালোচকদের স্পষ্ট বার্তা দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

কোপা সুদামেরিকানায় সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই সমালোচনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেছিলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। অনুশীলনে সদ্য ফেরায় ম্যাচে যাইনি। আর পরের দিন তো আমার ছুটিই ছিল। এখন কি আমি অনুশীলন করতে পারি, নাকি আপনারা সমালোচনা করতেই থাকবেন? নিজের কাজে মন দিন।’

শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে অবশ্য নেইমারের প্রথম গোলের পর ঘুরে দাঁড়ায় প্রতিপক্ষ। জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন নেইমার। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে সান্তোসকে সমতায় ফেরান এবং এক পয়েন্ট এনে দেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT