জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এমপি বলেছেন, অপরাধী যেই হোক তার কঠিন শাস্তি হবে। আমরা জানি গুপ্তরা দেশকে অস্থিতিশীল করতে চায়। এজন্য তারা এধরণের অপরাধ করছে। তাই আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। গুপ্তদের ষড়যন্ত্র মুলক পরিকল্পনা রুখে দিতে হবে।
শনিবার যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল বাবুর ওপর গুলিবর্ষণ এবং যুবদল নেতা ইউসুফ আলী হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিবাদ মিছিলে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে গুপ্তরা যত ষড়যন্ত্রই করুক তা রুখে দেবে যুবদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল মাঠে ছিল। মাঠে আছে। মাঠে থাকবে। এই বাংলার জমিনে গুপ্তদের আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না যুবদল। তিনি হাফিজুল বাবুর ওপর গুলিবর্ষণ এবং যুবদল নেতা ইউসুফ আলী হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।