ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

author
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ সকাল ৬:৫০
ad003
সদ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এবং জাতির বীর সন্তানদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বই স্বাক্ষর শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা বিএনপির এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। এ সময় তারা মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT