ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে ২ মাদক সেবীর জেল- জরিমানা

author
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ সকাল ৬:৫৫
ad003
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে  রবিবার (২৬ জুলাই)  ২ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভূঞাপুর উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে উপজেলার সিরাজকান্দী গ্রামের মহির উদ্দিনের ছেলে রোমান ও কষ্টাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে অন্তরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, এ সময়ে  ভূঞাপুর থানার এসআই রুবেল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে মামলার প্রসিকিউশন দাখিল করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT