ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ সকাল ৮:৫২
ad003
ঝিনাইদহের মহেশপুরে ব্রিজ থেকে নীচে পড়ে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন| রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ| ব্রিজের নিরাপত্তাবেষ্টনী না থাকায় বাইসাইকেলসহ নিচে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে| নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার ¯^রূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে|

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, বৃদ্ধ আবুল হোসেন প্রতিদিনই বিলে মাছ ধরতে যেত| রোববার সকাল ১০টার দিকে তিনি ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে চড়ে বিলের দিকে যাচ্ছিলেন| পথিমধ্যে ভবনগর ভাওনের খালের ব্রিজে উঠতেই নিরাপত্তাবেষ্টনী না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ নিচে পড়ে যান| ব্রিজের নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়া বা খাঁচার ওপর পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন| পরে খবর পেয়ে পুলিশ ব্রিজের নিচে লাশ ও বাইসাইকেল উদ্ধার করেন|

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে| প্রাথমিকভাবে জানা গেছে, ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান মারা গেছেন|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT