ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে গৃহবধূকে ধর্ষণ বিচার না পেয়ে আত্মহত্যা, তিনজন গ্রেফতার

author
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৩
ad003
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামে ধর্ষণ ও বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে গ্রাম্য সালিশে ন্যায়বিচার না পেয়ে নাছিমা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

 এ ঘটনায় নিহত নাছিমা বেগমের (২৮) বাবা মো. আব্দুল হক বাদী হয়ে দৌলতপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী স্বামী বিদেশে যাওয়ার পর প্রতিবেশী শাকিল বিয়ের আশ্বাস দিয়ে নাছিমার সঙ্গে দৈহিক শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে অপমান করেন।

 অভিযোগ রয়েছে, শাকিল দৈহিক শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে নাছিমার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেন। শাকিল তালুকনগর গ্রামের ইনসান পীর সাহেবের ছেলে।

গত ১৮ জুলাই বিষয়টি নিয়ে তালুকনগর গ্রামের ডক্টর আলমগীরের বাড়িতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উপস্থিত ছিলেন ডক্টর আলমগীর, ইউপি সদস্য শরিফ ইসলাম লালন, আলেক, হাবেল, জলিল, শামসুল, রবিজ্জল, সুরমান, আলিম, আনোয়ার, আলম ও সিরাজুল। নিহতের পরিবারের অভিযোগ, সালিশে নিরপেক্ষ বিচার না হওয়ায় অভিযুক্তদের পক্ষ নেওয়া হয়। এতে মানসিক ভাবে ভেঙে পড়ে নাছিমা।
নিহতের ভাই রাসেল মিয়া বলেন,আমার বোন বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। সালিশে একতরফাভাবে অভিযুক্তদের সুবিধা দেওয়া হয়েছে।

সালিশের পরদিন ভোরে বাড়ির রান্নাঘরের পাশে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাছিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে, নিহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু ভিডিও পাওয়া গেছে, যেখানে শাকিল দৈহিক শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত  ভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আরও নিবির ভাবে তদন্ত চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT