ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

author
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ৫:২৭
ad003
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে রোববার বিকাল ০৪:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে "পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ফাইনাল ম্যাচে পুলিশ অফিস ১-০ গোলে পুলিশ লাইন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ।

খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল "পুলিশ অফিস" ও রানার্সআপ দল "পুলিশ লাইন্স" এর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য,  সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT