কিশোরগঞ্জের ভৈরবে একটি এলাকার বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালীন এখন পর্যন্ত ৩০জন আহত ও ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকাল ৮টাই উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।
জানা যায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানা স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরেই বিরোধ চলে আসছে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে। আর এই নামকরণ নিয়েই কয়েকদিন ধরে আবার দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত ও ১ জন নিহত হয়।
এছাড়া ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।