ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতা আজাদসহ ছয়জন গ্রেপ্তার

author
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ দুপুর ১:২৩
ad003
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম, কেসমতের ছেলে মনতাজ (৫০), ছিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮), চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫) এবং দুটি মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া একইদিন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, রবিবার রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT