ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় দুই মাদক কারবারি আটক

author
চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ দুপুর ১:৩৭
ad003
যশোরের চৌগাছায় দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। তাদের নিকট থেকে ৬৮ বোতল এস্কাফ সিরাপ ৫১ পিচ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত দুটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, সোমবার দুপুরে চৌগাছা থানা পুলিশ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামে অভিযান চালিয়ে নয়ন বিশ্বাস (৩০) একজনকে আটক করেন। এ সময় তার নিকট থেকে একটি লাল রংঙের ডাইং মোটর সাইকেল নম্বর বিহিন ও ৬৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেন। আটক নয়ন বিশ্বাস উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে চৌগাছা থানার জি.এম ইমরান হোসেন রাজু উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েল রানা (৩৭) কে আটক করেন। এ সময় তার নিকট থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জুয়েল রানা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক আসামীদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT