ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

"দৈনিক যায়যায়দিন" অনলাইনে সংবাদ প্রকাশের পর হাকিমপুরের হিলি সরকারি খাদ্য গুদামে তদন্ত শুরু

author
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৫
ad003
দিনাজপুরের হাকিমপুরের  হিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নিয়ে "হিলির সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস প্রশাসনের" শিরোনামে প্রকাশিত "দৈনিক যায়যায়দিন" অনলাইনে  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সংবাদের ভিত্তিতে ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে জেলা খাদ্য বিভাগ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো.মজাহের হাসানের নেতৃত্বে গঠিত   তিন সদস্যের  তদন্ত কমিটি  হিলি সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তারা ধান সংগ্রহ কার্যক্রম, কৃষক তালিকা, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

তদন্ত শেষে দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মজাহের হাসান বলেন,  যায়যায়দিন অনলাইনে  "হিলির সরকারি খাদ্য   গুদামে ধান সংগ্রহে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস প্রশাসনের" শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই  জেলার  ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেছা. নাহিদ আক্তার  ও নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.মোফাসসিরুল ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি টিম নিয়ে তদন্তে এসেছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কত দিনের মধ্য তদন্ত রিপোর্ট পেশ করা হবে এমন প্রশ্নের জবাবে, তিনি  যায়যায়দিনকে বলেন ,যত দ্রুত সম্ভব রিপোর্ট প্রকাশ করা হবে।   

স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদঘাটিত হবে এবং ভবিষ্যতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT