ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের গাড়ি ভাংচুর মামলায় হাজিরা দিলেন ডা. সেলিনা হায়াত আইভী

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ৭:৪৯
ad003
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাংচুর মামলায় আদালতে হাজিরা দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন তিনি।

হাজিরা শেষে আইভি বলেন, আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সব সময় হত্যা, অপরাধ ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু এখন আমি নিজেই আসামি। আমি বিচার দিলাম আল্লাহর কাছে। তিনিই সকল কিছুর বিচার করবেন। নারায়ণগঞ্জ বাসি আমার পাশে আছেন তারা দেখবেন।

এবিষয়ে আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন কারাগারে বন্দি থাকায় আইভি শারিরীকভাবে অসুস্থ। তাই আদালত ২০৫ ধারায় চার্জশীট দাখিল না হওয়া পর্যন্ত আসামির পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজিরা দেওয়ার আবেদন করেন। এসময় শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ফলে আসামির পরিবর্তে তার হাজিরা আইনজীবী দিতে পারবেন। তবে বিচার কার্য শুরু হলে আসামি নিজে আদালতে হাজির হতে হবে। 

এডভোকেট আওলাদ হোসেন আরও বলেন, সদর থানার পুলিশের গাড়ি ভাংচুরের যে মামলাটি দেওয়া হয়েছে তার সাথে মেয়র আইভির কোন সম্পৃক্ততা নেই। আইভি আটকের পর দায়ের করা মামলা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT