বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার অনুমোদনে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাওহীদ হাসান দিগন্ত।
এছাড়াও সভাপতি: মোঃ আমিরুল ইসলাম, সিনি:সহ-সভাপতি: মিনহাজ হাসান সাঈদ, সহ-সভাপতি: রাকিবুল ইসলাম, সহ-সভাপতি: মোঃ মোমেন ইসলাম খান, সহ-সভাপতি: হাবিবুর রহমান, সহ-সভাপতি: মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি: আলাউল বাকী অর্পন (শেখ অর্পন), সাধারন সম্পাদক: শিহাব আহম্মেদ, সিনি: যুগ্ম সাধারন সম্পাদক: বায়েজিদ, যুগ্ম সাধারন সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম (আমলী) এবং যুগ্ম সাধারন সম্পাদক: সৈয়দ তামীম হাসান।
সম্প্রতি জেলা ছাত্রদলের সভাপতি এশিক মাহমুদ তৌফী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা-শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক তাওহীদ হাসান দিগন্ত বলেন, “সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে নেত্রকোনা সরকারি কলেজে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।”
প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই ঘোষণার পর কলেজের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক তাওহীদ হাসান দিগন্তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।