ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ভাঙ্গন রোধে জিও ব্যাগ দিয়ে নদী তীর সংরক্ষণ

author
কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:১৭
ad003
ঢাকার কেরানীগঞ্জে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ দিয়ে অস্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। 
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে ধলেশ্বরী নদীতে এই জিও ব্যাগ দিয়ে নদী তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান। 

এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাওবো) এর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গন রোধ করার জন্য আজ ৫৮৯১ টি জিও ব্যাগে ফেলার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জরুরি অবস্থায় নদী ভাঙ্গন রোধ করতে আমাদের জিও ব্যাগ ফেলানোর কার্যক্রম অব্যাহত থাকবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT