ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২য় বার আখাউড়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন হাবিবুর রশীদ

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:১৯
ad003
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) হয়েছেন মুহাম্মদ হাবিবুর রশীদ। তিনি  আখাউড়া  রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এর আগে ২০২২ সালেও তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। 

জানা যায়, ২০১২ সালের অক্টোবর মাসে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন হাবিবুর রশীদ। তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ছাত্র ছাত্রীকে পাঠদান করান।   

অনুভূতি প্রকাশ করতে মুহাম্মদ হাবিবুর রশীদ বলেন, এই অর্জনে আমি  আপ্লূত।  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়া আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় পাওয়া।

এই সম্মান আমার একার নয়।  এটা আমার ছাত্র -ছাত্রী, সহকর্মী, প্রধান শিক্ষক এবং অভিভাবকদের ভালোবাসার ফল। এ পুরস্কার আমাকে আরো দায়িত্ববান করছে। আমি বিশ্বাস করি একজন শিক্ষকের কাজ শুধু পড়ানো নয়, মানুষ গড়া। আমি এই সম্মানের মর্যাদা ধরে রাখতে সচেষ্ট থাকবো। 

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম বলেন হাবিবুর রশীদ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করেন। তার সাফল্যে আমরা আনন্দিত। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT