টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আকস্মিক এই ভাঙ্গনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এসব প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ যে পরিমাণ খাদ্যসামগ্রী আছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই )বিকেলে ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো: নূরুল আমিন নগদ অর্থ ও শুকনো খাবার তুলেদেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, সমবায় অফিসার মো: উজ্জ্বল ভূইয়া ও খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বরাদ্দ করা ত্রাণ ও নগদ অর্থ শুধু আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হবে বলে জানাগেছে। এছাড়াও যমুনার ভাঙ্গনে প্রাথমিক বিদ্যালয়ের জায়গা এবং নিয়মিত পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় সে ব্যাপারে খোঁজ খবর নেন ইউএনও।