ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে কমিউনিটি পুলিশিংয়ের সচেতনতামূলক সভা

author
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ বিকেল ৪:০০
ad003
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  চৌহালী থানা প্রাঙ্গণে  অনুষ্ঠিত এ সভার আয়োজন করে চৌহালী  থানা।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তরিকুল ইসলামের  সঞ্চালনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ক্বারী মো: ময়নুল ইসলাম। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ফরিদ উদ্দিন  বলেন, মাদক, জুয়া ও কিশোর অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির সাবেক সভাপতি মো:  জাহিদ মোল্লা  বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই অপরাধ প্রতিরোধের অন্যতম প্রধান শক্তি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং নারী ও শিশু নির্যাতন রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT