ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিবের ইন্তেকাল পরিবারের অনুরোধে, গার্ড অব অনার ছাড়াই লাশ দাফন

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ বিকেল ৪:০১
ad003
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায়  তাঁর ছেলে ডাঃ মাসুক আল মারজান মারুফের বাসায়  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

মঙ্গলবার বাদ আসর নামাজে জানাজা শেষে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া কবরস্থানে তাঁর দাফন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “গার্ড অব অনার” দেয়ার  প্রস্তুতি নিলেও  মুক্তিযোদ্ধার পরিবারের অনুরোধে “গার্ড অব অনার” দেয়া হয়নি।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালিব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আবদুল মোতালিব জীবদ্দশায় মসজিদ, মাদরাসা, কবরস্থানসহ সামাজিক ও সমাজ কল্যানমুলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তাই তাঁর পরিবারের ইচ্ছানুযায়ী গার্ড অব অনার দেয়া হয়নি।

মরহুমের ছেলে ডাঃ মাসুক আল মারজান মারুফ জানান আব্বার জীবদ্দশায় মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন দীনি কাজে সম্পৃক্ত ছিলেন তাই আমাদের  পরিবারের ইচ্ছানুযায়ী গার্ড অব অনার নেয়া হয়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT