ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১০:১৬
ad003
ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। তাঁর এই নিয়োগ ২৭ জুলাই থেকে কার্যকর হয়েছে।

এর আগে তিনি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির (ইসি) সদস্য এবং তারও আগে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও। তিনি বুটস্ট্র্যাপড স্টার্টআপ ‘ওভাই’, ওয়াদাআ.ইনসিউর এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রার প্রতিষ্ঠাতা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT