ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তোষকের নিচে ইয়াবা-হেরোইন, ফুলপুরে গ্রেপ্তার ২

author
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:৩৬
ad003
ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযানে তোষকের নিচে লুকিয়ে রাখা ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার দ্বারাকপুর গ্রামে মো. এরশাদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার একটি দল দ্বারাকপুর গ্রামের মো. এরশাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি খাটের তোষকের নিচে লুকিয়ে রাখা আটটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর গ্রামের মৃত কদম আলীর ছেলে মো. এরশাদ মিয়া এবং সখল্যা এলাকার আরমান আলীর ছেলে হোসেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোষকের নিচ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT