ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা

author
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:৪১
ad003
এ বাজেটে পৌর এলাকার রাস্তা ঘাট, শিক্ষা স্বাস্থ্য ও লাইটিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ। 

আজ বুধবার দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লক্ষ টাকা। উদ্বৃত্ত (রাজস্ব) রয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ প্রমুখ।

 অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT