মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা যোগদান করেছেন।
সোমবার সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে যোগদান অনুষ্ঠান ও বিদায় অনুষ্ঠান হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তার পূর্বের কর্মস্থল উপজেলা নিবার্হী অফিসার হিসাবে অষ্টগ্রাম উপজেলা,কিশোরগঞ্জে কর্মরত ছিলেন।
দৌলতপুরে নবাগত উপজেলা নিবার্হী অফিসার সিলভিয়া স্নিগ্ধা যোগদান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা বিদায়ী নিবার্হী অফিসার নাহিয়ান নুরেন ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ ও) ডাক্তার মেহেরুবা পান্না, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, কৃষি কর্মকর্তা লুৎফে আল মইজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মহসীন উল হাসান, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা,উপজেলা বাসির সকলের সহযোগিতা কামনা করেন।