ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধা বিমলার পাশে প্রশাসন

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৮
ad003
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্জন পুকুর পাড়ে মানবেতর জীবনযাপনকারী সেই বৃদ্ধা বিমলা রানীর পাশে দাড়িয়েছে প্রশাসন। বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসাশনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ঐ বৃদ্ধার বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন। এই সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নির্জন পুকুর পাড় থেকে ঐ বৃদ্ধাকে সরিয়ে লোকালয়ে এনে ঘড় তৈরী করে দেওয়া সহ তার চিকিৎসার বিষয়ে তৎপর আছেন উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামে নির্জন পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা বিমলা রানী। এই নিয়ে গত সোমবার বিভিন্ন গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই টনক নড়ে প্রশাসনের।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT