ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:৫০
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধান রোপণের সময় বজ্রপাতে মো. শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের পাশ্ববর্তী শৈলজানী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম সুখিয়া ইউনিয়নের চরপলাশ (সাধুর বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে শফিকুল ইসলাম শৈলজানী গ্রামে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ধানের জমিতেই লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার উদ্যোগ নিলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলজানী গ্রামে নিজ জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT