ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ৫০টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ৭:৫৭
ad003
নাটোরের লালপুরে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মনোয়ার হোসেন (৩২) ও একই গ্রামের ফরহাদ আলী (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিলমাড়িয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশানসংলগ্ন সেতুতে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করে তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম।

পুলিশ আরও জানায়, এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন, একটি পুরোনো বাটন মুঠোফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT