জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উচ্চ বিদ্যালয়ে দুদকের সততা স্টোর উদ্বোধন করা হয়েছে| দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ সততা স্টোর উদ্বোধন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আজ বৃহ্স্পতিবার (৩০ জুলাই) সকালে সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ও পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সততা চর্চা করার জন্যই এই সততা স্টোর বাস্তবায়ন করা হয়েছে| এটি হলো দোকানদার ছাড়া দোকান| এখান থেকে সকল শিক্ষার্থী সততা চর্চা করবে এবং সৎভাবে জীবন পরিচালনার একটি শিক্ষা গ্রহন করে নিজে ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখবে|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন বিএনপি ও পিংনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু হানিফা, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপসহকারী পরিচালক মোঃ আতিউর রহমান, সহকারি পরিদর্শক মো: তৌহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আনু মিঞা। আরও উপস্থিত ছিলেন পিংনা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামসুন্নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আইরিন লাকী, সদস্য বাদশা ভূঁইয়া, শামীমা আক্তারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।