ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোজাম্মেল হক সোহেল

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৪
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পুনরায় আহ্বায়কের দায়িত্বে বহাল থাকছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। 

এর ফলে তিনি পুনরায় বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পাবনা জেলা যুবদলের সদস্য কেরামত আলীকে দল থেকে বহিষ্কার এবং খুলনার তুমুলিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিল্লাল হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মোজাম্মেল হক সোহেল বলেন, “সত্য ও ন্যায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদলের বিচক্ষণ সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। এই সিদ্ধান্ত শুধু আমার নয়, বারহাট্টা উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীর আস্থারও প্রতিফলন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বারহাট্টায় যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে অতীতের চেয়ে অধিক নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। 

এ সময়ে যারা আমার পাশে ছিলেন এবং সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে বারহাট্টা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT