ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে দুই লাইনের সংঘাত মিটে সিএনজি চলাচল শুরু

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬
ad003
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজি সমিতির দুই লাইনের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হয়েছে। এর ফলে নতুনবাজার স্ট্যান্ড থেকে পুনরায় নিয়মিতভাবে সিএনজি চলাচল শুরু হয়েছে এবং এতে করে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। 

জানা যায়, শিবপাশা লাইন ও নতুনবাজার লাইনের মধ্যে বিরোধের কারণে বেশ কিছুদিন ধরে সিএনজি চলাচল বিঘ্নিত হচ্ছিল। এতে করে প্রতিদিনের যাত্রীদের পড়তে হচ্ছিল চরম দুর্ভোগে। অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছিলেন।

তবে স্থানীয় প্রশাসন ও সিএনজি সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় পরিস্থিতির উন্নতি ঘটে। বর্তমানে নতুনবাজার স্ট্যান্ড থেকে নিয়মিতভাবে সিএনজি চলাচল করছে, যা যাত্রীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা দিয়েছে। 

যাত্রীরা জানান, “আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন সহজেই সিএনজি পাওয়া যাচ্ছে, এতে আমাদের সময় ও খরচ দুটোই কমেছে।” 

সিএনজি চালকরাও এ সমাধানে সন্তোষ প্রকাশ করে বলেন, “দ্বন্দ্বের কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। এখন নিয়মিত চলাচল শুরু হওয়ায় আয় স্বাভাবিক হচ্ছে।” স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই সমঝোতা দীর্ঘস্থায়ী হলে বানিয়াচংয়ের যোগাযোগ ব্যবস্থা আরও স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ পুরোপুরি দূর হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT