ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি আসাদ- সম্পাদক নবীন

নাটোর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দল

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৭
ad003
নাটোর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল এই কমিটির অনুমোদন দিয়েছেন। 

কমিটিতে অধ্যক্ষ আল আসাদ বিন সাইদকে সভাপতি এবং সহকারী অধ্যাপক নবীন উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। লেখক ও গবেষক রবিউল আউয়ালকে সিনিয়র সহ-সভাপতি, ইউসুফ আলী, নজরুল ইসলাম এবং ওমর ফারুককে সহ-সভাপতি করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, ব্যাংকার আফজাল হোসেনকে দপ্তর সম্পাদক ও রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব বৃহস্পতিবার রাতে ওই কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT