ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মো: মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

author
বানিয়াচং,হবিগঞ্জ প্রতিনিধি‎

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৫
ad003
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া নিবাসী, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।‎বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ৩টার দিকে সিলেট চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।‎পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই ব্যবসায়ী নেতা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 

সিলেের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।‎ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বানিয়াচংয়ের ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজের কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন। ‎‎মরহুমের পৈতৃক নিবাস জাতুকর্ণপাড়ার হোসাইনিয়া ঈদগাহ ময়দানে রাত ৯টা ৩০ মিনিটে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক দলসমূহের নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

‎‎বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT