ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার বেডের আইসিইউ ইউনিট উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

author
মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ১০:০২
ad003
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার প্রয়াত পিতা বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের চার বেডের আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে  আইসিইউ ইউনিট আনুষ্ঠানিক চালু করা হয়।

উদ্বোধন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তার প্রয়াত পিতা বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রায় দুই যুগ আগে নিজস্ব অথ্যায়নে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তুলেন। ঢাকার সবচেয়ে কাছের জেলা হওয়া সত্বেও মানিকগঞ্জের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে আইসিইউ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।েএ জেলার অসুস্থ রোগীদের ঢাকায় গিয়ে এই সেবা গ্রহন করতে হত। এ কারনে অসুস্থ রোগীদের অতিরিক্ত টাকা সহ নানা ধরনের ভোগান্তি পোহাতে হত। মানিকগঞ্জবাসীর ভোগান্তি লাগবে এই প্রথম মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে চার বেডের আইসিইউ ইউনিট চালু করা হলো। আগামীতে আইসিইউ বেডের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।

এ সময় মন্ত্রী চিকিৎসকদেরে উদ্দেশ্য আরো বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে ভালো আচরণ করতে হবে। ডাক্তার-নার্সদের ভালো আচরণ একজন অসুস্থ রোগী অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন। পাশাপাশি ডাক্তার নার্দের ভালো আচরণ যেকোন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে।

এর পর মন্ত্রী আফরোজা খানম রিতা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ১৬ জন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করেন।

এরআগে মন্ত্রীর প্রয়াত পিতা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যু বার্ষিকী  উপলক্ষে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষদের সঙ্গে নিয়ে বিএনপির প্রয়াত নেতার  কবরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পাশাপাশি মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও মেডিকেল কলেজ হাসপাতালের একটি বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. জুলফিকার আহম্মেদ আমিন ও জেলা জজ কোটের পিপি আফম অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার সহ দলীয় নেতাকমীরা উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT