ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সম্পাদক মিজান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ দুপুর ৩:২১
ad003
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় মির্জা ওয়ালিদ হোসেন শিপন সভাপতি এবং এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (১ আগস্ট ) ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত যায়যায়দিন মিডিয়াপ্লেক্সের বেগম খালেদা জিয়া হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত অ্যালামনাইগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী মেয়াদের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ড. আতিকুল ইসলাম পাঠানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— প্রফেসর নাজমুল হক, এডভোকেট শামীমা আক্তার বানু, মুশতারি সুলতানা মিতা এবং এডভোকেট আসাদুজ্জামান আনসারী।

নির্বাচন কমিশন নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করে। এতে সদস্য হিসেবে ছিলেন— এডভোকেট জাকারিয়া হায়দার, এডভোকেট সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান এনায়েত, হারুন আর রশিদ ও নুরুল হুদা।

সাবজেক্ট কমিটি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মির্জা ওয়ালিদ হোসেন শিপন এবং এস এম মিজানুর রহমানের নাম প্রস্তাব করলে উপস্থিত অ্যালামনাইগণ কণ্ঠভোটে তা অনুমোদন করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT