ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে জুলাই সনদও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-মিছিল অনুষ্ঠিত

author
মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৩৬
ad003
মাদারীপুর শহরের লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা আমির মাওলানা মো. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন সংগঠনের নেতা কাজী আবুল বাশার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় বক্তারা অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নের জোর আহ্বান জানান। এ সময় তারা আরো বলেন যদি তাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে এই সরকারকেও আওয়ামী লীগের মতো একটি সময় পালিয়ে যেতে হবে। বক্তারা আরো বলেন বিভিন্ন জায়গায় এনসিপির যে হামলা হচ্ছে তার নিন্দা জানানো হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT