ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাসারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

author
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ ভোর ৪:৩৪
ad003
মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান বেপারী নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।

ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT