ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গুইমারায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

author
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ ভোর ৪:৩৭
ad003
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি সাজিদুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। 

সমাবেশে গুইমারা উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT