টাঙ্গাইলের মধুপুরে কুকুরের কামড়ে তিন জন আহত হয়েছে। একই সাথে চার টি ছাগল কুকুরের আক্রমণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার আকাশী ফুলবাড়ী (উত্তরপাড়া) এলাকায় শনিবার দিবাগত রাতে একটি কুকুর হঠাৎ করে পথচারী ও গৃহপালিত প্রাণীর ওপর আক্রমনাত্মক ভাবে হামলা চালায়। এতে আহত হন ফুলবাড়ী (উত্তরপাড়া) গ্রামের লাল চাঁন মিয়া (৭০) রানিয়াদ ফুলবাড়ী গ্রামের ইব্রাহিমের স্ত্রী (৬০) এবং আটগাছা গ্রামের আরও একজন ব্যক্তি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রæত হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনা ঘটনার পর থেকেই এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে শিশুদের স্কুল, মাদ্রাসা ও কলেজে যাতায়াত নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই রাস্তা ঘাটে চলাচলে ভয় পাচ্ছেন।