ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ

author
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ১১:০৯
ad003
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (২ আগস্ট) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপির সদস্যরা চেঙ্গিছড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করে।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ২৮টি মাঝারি আকারের ভারতীয় গরু পাচারের সময় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা বিওপির চেঙ্গিছড়া সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। 

গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।




সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT