ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অব্যবস্থাপনা দেখে অসন্তষ্ট স্বাস্থ্য মন্ত্রী

author
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯
ad003
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী  সদরদাার মো: শাখাওয়াত হোসেন |

রোববার সকাল ১০ টার দিকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য  কমপ্লেক্স পৌছে একজন চিকি]সাধীন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলেন।তার কাছে হাসপাতালে শোনেন হাসপাতালের নানা অব্যবস্থাপনা,দুনীর্তি অনিয়ম ,চিকিৎসায় ডাক্তার নার্সদের গাফলাতি সহ নানা অভিযোগ | মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা দেখে বিস্মিত হয়েছেন| 

পরে স্বাস্থ্য মন্ত্রী  উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন| পরে মন্ত্রী স্থানীয় ডায়াগনষ্টিক সেন্টার গুলোর অব্যবস্থাপনা দেখে দু:খ প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা  সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান ,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা | 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT