ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে সাপের দংশনে নারীর মৃত্যু ‎

author
‎ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৩
ad003
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের কাত্রা গ্রামের বাংলাবাজার এলাকায় বিষাক্ত সাপের কামড়ে  বুলবুলি বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঐ এলাকার কুদরত আলীর স্ত্রী।শুক্রবার(৩১)জুলাই এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায় উপজেলার কাত্রা গ্রামে বাড়ির  টিউবওয়েলের পাশে পান ধোয়ার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ বুলবুলি বেগমকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
‎
‎হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT