ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভার উন্নয়ন ও রাজস্ব বৃদ্ধি নিয়ে মাদারীপুরে পরামর্শ সভা অনুষ্ঠিত​

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৫
ad003
মাদারীপুর পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং স্বনির্ভরতা অর্জনে রাজস্ব বৃদ্ধির উপায় চিহ্নিত করার লক্ষ্যে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।​আজ রবিবার সকালে মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেসমিন আক্তার বানু ( উপ- সচিব ) প্রশাসক, মাদারীপুর পৌরসভা। 

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক (World Bank) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর সার্বিক সহযোগিতায় পরামর্শক প্রতিষ্ঠান এস এফ আহমেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ সভার আয়োজন করে।​ সভায় প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে স্থানীয় সরকার কারিগরি ও জলবায়ু সহনশীল অবকাঠামো সংস্কার (LGCRRP) প্রকল্পের প্রকল্প পরিচালক নাজমুস শাদাত মোঃ জিয়াউর রহমান পৌরসভার দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান এবং টেকসই উন্নয়ন কৌশল তুলে ধরেন।​ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:​খোন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, পৌর নির্বাহী কর্মকর্তা মাদারীপুর পৌরসভা​। সায়মা আক্তার, ডেপুটি টিম লিডার, পরামর্শক প্রতিষ্ঠান​, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।​ সভায় বক্তারা বলেন, একটি আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত রাজস্ব আয়ের বিকল্প নেই। পৌরসভার অভ্যন্তরীণ আয় বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।​ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে শহরের সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ। মাদারীপুরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং পৌর কর আদায় সহজীকরণের বিষয়ে অত্যন্ত মূল্যবান ও গঠনমূলক মতামত প্রদান করেন। পরামর্শক দল উপস্থিত সকলের মতামত ও সুপারিশসমূহ নোট করেন এবং তা মূল উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।​
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT